নিহতরা হলো- জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু সাইদের ছেলে শুভ (১৬) ও নেত্রকোণা সদর উপজেলার বড় কাটুরি এলাকার সাইফুল ইসলামের ছেলে সুমিত (১৬)। তারা কাশিগঞ্জের ক্রিয়েশন মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম মঞ্জুরুল হক আকন্দ।
.png)
জানা যায়, শুভ ও সুমিতের বন্ধু নাজমুল শ্যামগঞ্জ রেলওয়ে উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যায়। তাকে আনতে মোটরসাইকেল নিয়ে শ্যামগঞ্জে যায় শুভ ও সুমিত। পরীক্ষা শেষে সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে বেলতলী এলাকায় পৌঁছলে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুমিত ও নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেলে হাসপাতালে মারা যায় সুমিত। নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম মঞ্জুরুল হক আকন্দ জানান, শুভর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। সুমিতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।