ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ৩ হাসপাতাল-ডায়াগনস্টিক সিলগালা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ২৪ মে ২০২৩
ময়মনসিংহে ৩ হাসপাতাল-ডায়াগনস্টিক সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে অনুমোদনহীন ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত আরো একটি প্রতিষ্ঠান সিলগালা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর কৃষ্টপুর রোড পাদ্রী মিশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো নিউ শাওন হাসপাতাল, শাওন ডায়াগনো ল্যাব এবং মনির উদ্দিন প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

Advertisement

অভিযান শেষে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, আজিজ-বিলকিস নামের ভবনে ওই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অবৈধভাবে চলছিল। একটি প্রতিষ্ঠানেরও রেজিষ্ট্রেশন নম্বর নেই। এছাড়া হাসপাতালে ছিলনা কোনো চিকিৎসক এবং নার্স ও জনবল সংকট অবস্থায় রোগী ভর্তি করা হয়েছে। অপারেশন থিয়েটারে ৯টি লাইটের মধ্যে দুইটি পুরোপুরি নষ্ট।

তিনি বলেন, একই ভবনের ছোট্ট একটি কক্ষে রেক্স গ্লোবাল নাম দিয়ে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। তারা ওই কক্ষে অনলাইনে চিকিৎসকের মাধ্যমে রিপোর্ট করে রোগীদের সেবা প্রদান করছে বলে জানিয়েছে। যদিও তারা চিকিৎসকের সঙ্গে এমন চুক্তিবদ্ধের কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের ওই অবৈধ প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়।

সিভিল সার্জন আরো বলেন, জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে। যথাযথ আইন না মেনে পরিচালিত হলে কিংবা অবৈধভাবে পরিচালিত হলে সিলগালাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!