ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ইব্রাহিম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৪ মে ২০২৩
ময়মনসিংহে ইব্রাহিম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামে মালয়েশিয়া ফেরত ইব্রাহিম হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিন্নাকুড়ি গ্রামের কাছিম উদ্দিনের ছেলে আক্কেল আলী,  হুইল শেখের ছেলে হোসেন আলী, মজিবুর রহমানের স্ত্রী মরিয়ম ও বৈঠামারি গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মনির উদ্দিন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম।

তিনি বলেন, রায় ঘোষণার সময় তিনজন উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন মরিয়ম। দণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ সময় খালাস দেওয়া হয় অন্য ১১ আসামিকে।

জানা যায়, ২০০৪ সালের ১২ আগস্ট জামালপুরের জামিরা গ্রামে মো. ওয়াজেদ আলীর ছেলে ইব্রাহিম ৯ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষে দেশে ফিরে ব্যবসা করার পরিকল্পনা নেন। বিষয়টি জানতে পেরে পাশের গ্রামের মজিবুর রহমান মজি তাকে আখ ক্ষেত ক্রয়ের পরামর্শ দেয়। এতে সম্মত হয়ে ঘটনার দিন ওই বছরের ২ সেপ্টেম্বরে ইব্রাহিম ৮০ হাজার টাকা নিয়ে গেলে আসামিরা তাকে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।    

এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই আ. মোতালেব মুক্তাগাছা থানায় ১৭ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলা চলাকালে দুই আসামি মারা গেলেও ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালত এই রায় ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!