মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী পুরান ভাষানচর এলাকার মৃত নরম আলীর ছেলে।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পুরান ভাষানচর এলাকায় জমির বিরোধ নিয়ে মৃত বিল্লাত আলীর দুই ছেলে হক মিয়া (৬০) ও মো. কাদের আলীর (৬৫) মারামারি হয়। এ সময় প্রতিবেশী আকবর আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।