ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৬ মার্চ ২০২৩
মুন্সীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বজ্রপাতে মিজান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার নয়াগাও বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিজান হোসেন নয়াগাও গ্রামের মনির হাওলাদারের ছেলে।

মিজানের বড় ভাই আল আমিন জানান, বিকেলে মিজান এবং তার বাবা মনির হাওলাদার কয়েকজনকে নিয়ে তাদের ফসলি জমির আলু তুলছিলেন। এ সময় বজ্রপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কোনো কিছুর বুঝে ওঠার আগেই হঠাৎ বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আশেপাশের লোকজন মিজানকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

টংগিবাড়ী থানা ওসি রাজিব খান জানান, এ বিষয়ে এখনো সংবাদ পাওয়া যায়নি। তবে খোঁজ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!