নিহতরা হলেন লৌহজং উপজেলার কনকশার বটতলা গ্রামের শাজাহানের ছেলে কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।
ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরবর্তীতে তাদের পরিবারের লোকজন আসলে যাচাই করে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
.png)
সিরাজদীখান থানার ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে বজ্রপাতে ২ জনের মৃত্যুর সংবাদ পাই। দুজনেই লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে জুম্মন সরদার পেশায় অটোচালক এবং কাউসার মাছ ব্যবসায়ী।