ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৩ জুন ২০২৩
মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার আমতলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম একই গ্রামের মো. হালিমের ছেলে। সাইফুল উপজেলার সোনারং মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম বিকেলে তাদের বসতঘরের সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার খান মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!