ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় ঝড়ে লন্ডভন্ড বসতবাড়ি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১৫ জুন ২০২৩
হাতীবান্ধায় ঝড়ে লন্ডভন্ড বসতবাড়ি
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন জায়গায় দু’দফা ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে টিনের ঘরের চালা।

কিছু জায়গায় শতবর্ষী গাছসহ অন্যান্য গাছপালা ভেঙে পড়ায় রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যুতের খুঁটিসহ তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুতহীন রয়েছে এলাকাগুলো। সেই সঙ্গে গরু-ছাগল, হাঁস মুরগিসহ পোষা প্রাণীর ক্ষতি হয়েছে।

বুধবার (১৪ জুন) দিবাগত রাতে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বড় গাছ ভেঙে পড়ায় ব্যাহত ছিল সড়ক যোগাযোগ। ছোট গাছপালা ভেঙে পড়ায় এখনো চলাচল বিঘ্নিত হচ্ছে বিভিন্ন এলাকায়।

Advertisement

বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলে-মেয়েসহ আশ্রয় নিতে হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে ১২ ঘণ্টা ধরে বিদ্যুতহীন রয়েছে। বিদ্যুৎ বিভাগ এ সমস্যা সমাধানের জন্য দ্রুত কাজ করছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!