[ দেশজুড়ে ]
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্নি খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মুন্নি খাতুন একই এলাকার আব্দুল খলিলের মেয়ে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য আক্কাস আলী জানান, বাড়ির পাশে কয়েকজন শিশু এক সঙ্গে খেলছিল। এ সময় বিদ্যুৎ চালিত মোটরের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মুন্নির মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!