[ দেশজুড়ে ]
ইটনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
মৃত হৃদয় কর্মকার ও বিজয় কর্মকার
কিশোরগঞ্জের ইটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।
ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুই ভাই তাদের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই ভাই। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!