ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১২ মার্চ ২০২৩
হাতীবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে আতোয়ার রহমান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরো ৪ জন।

রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার শাহ্ গরিবুল্লাহ্ মাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতোয়ার রহমান উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দ. গড্ডিমারী ৪নং ওয়ার্ডের মৃত মনছের আলীর ছেলে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে উপজেলার শাহ গরিবুল্লাহ্ মাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ওই অটোরিকশার যাত্রী ও চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আতোয়ার রহমান মারা যান।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!