ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় মহাসড়কে মিলল যুবকের লাশ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৩ জুন ২০২৩
হাতীবান্ধায় মহাসড়কে মিলল যুবকের লাশ
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার সানিয়াজান বাজার থেকে সাধুর বাজার সড়ক থেকে লাশটি উদ্ধার করা।

জানা যায়, শনিবার দুপুরে স্থানীয়রা উপজেলার সানিয়াজান বাজার ও সাধুর বাজারের মধ্যবর্তী স্থানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তালুকদার জানান, মানসিক ভারসাম্যহীন ঐ যুবক বেশ কয়েকদিন থেকে সানিয়াজান বাজারে ঘোরাঘুরি করছিলেন। শনিবার দুপুরে মহাসড়কের উপর ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ঐ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঐ যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!