জানা যায়, পুলিশ কঙ্কাল সর্বস্ব মাথা ও দুই হাত বিহীন রশি দ্বারা বাঁধা পাটের বস্তার ভেতরে থাকা লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল তৈরি করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই কামাল হোসেন জানান, অজ্ঞাতনামা লাশের শরীর পচনশীল হওয়ায় শরীরের দৃশ্যমান কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ধারণা করা হচ্ছে এক মাস আগে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। লাশ গুম করার উদ্দেশ্যে বস্তা ভর্তি করে রশি দ্বারা বেঁধে নদীতে ফেলে দেয়। জোয়ার ভাটার কারণে ঘটনাস্থলে লাশটি ভেসে আসে।
.png)
তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হওয়ার কারণে আঞ্জুমানে মফিদুল ইসলাম দাফনের ব্যবস্থা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।