ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন বন্ধুর লাশ উদ্ধারের ঘটনায় আরো দুই আসামি রিমান্ডে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২ জুন ২০২৩
তিন বন্ধুর লাশ উদ্ধারের ঘটনায় আরো দুই আসামি রিমান্ডে
তিন বন্ধুর লাশ উদ্ধারের ঘটনায় আরো দুই আসামি রিমান্ডে। ছবি: ডেইলি বাংলাদেশ

 

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে তিন বন্ধুর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা দুই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে তাদের রিমান্ডে নেয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা দুই আসামিকে রিমান্ডের আবেদন করে পুলিশ। 

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম। 

Advertisement

তিনি জানান, ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার জমির হোসেন রুবেল, তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ এলাকার মোহাম্মদ ইউসুফ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

২৪ মে টেকনাফ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গলিত তিনটি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। পরে তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহাসানুল ইসলাম শুনানি শেষে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে দুইজনকে বৃহস্পতিবার এবং দুইজনকে শুক্রবার রিমান্ডে নেয়া হয়। 

তিনি আরো জানান, এরইমধ্যে তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রিমান্ডে নিয়ে বাকি তথ্য সংগ্রহ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!