ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ২৯ মে ২০২৩
কক্সবাজারে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুকুর থেকে মনিরুল ইসলাম নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ঈদগাঁও ইউনিয়নের উত্তর শিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মনিরুল ইসলাম একই এলাকার মামুন অর রশিদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, মনিরুল ইসলাম রোববার সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে উত্তর শিয়াপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!