শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির ২ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া নদী সংলগ্ন ফরিদার মার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা ঐ খালে লাশটি ভাসতে দেখে ৯৯৯-এ কল দেন। এরপর লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাতনামা পুরুষের ঐ অর্ধগলিত লাশ উদ্ধার করে। ঐ ব্যক্তির পরনে লাল রঙের একটি গামছা ছিল।
.png)
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।