ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ভুয়া পশু চিকিৎসককে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১২ জুন ২০২৩
সিরাজগঞ্জে ভুয়া পশু চিকিৎসককে জরিমানা
ফাইল ফটো

সিরাজগঞ্জের কামারখন্দে লিটন তালুকদার নামে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পশু চিকিৎসক না হয়েও চিকিৎসা দেওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লিটনকে জরিমানা করা হয়। 

কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতে বিচারক সুমা খাতুন জানান, পশু চিকিৎসার জন্য ভেটেরিনারির নিবন্ধন ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। অথচ, তিনি (লিটন) উপজেলার বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে নিজের নামের আগে ডাক্তার লিখে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার ফার্মেসিতে থাকা অ্যান্টিবায়োটিকগুলো জব্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!