নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় পাঁচ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি চিকিৎসক আফজাল হোসেন, কালীগঞ্জ থানার এসআই আব্দুল করিম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)