চার্জার ফ্যানের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহরের মেরিনা মার্কেট, হাবিব ম্যানশন, খান মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম এসআর ইলেকট্রনিক্স। শহরের খান মার্কেটে ব্যবসায় করে এই প্রতিষ্ঠান। বিক্রির রশিদ যথাযথ নিয়মে সংরক্ষণ না করায় ঐ প্রতিষ্ঠানটিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।