ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কমলগঞ্জে ৬২ ইয়াবাসহ আটক ৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৫ জুন ২০২৩
কমলগঞ্জে ৬২ ইয়াবাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে ৬২ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার মাঝরাতে পৌর এলাকার চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মাজহারুল ইসলাম মারুফ (৩৪), কান্ত মিয়া (৪০) সাজু আহমেদ রাজু (৩৪)। তারা ঐ এলাকার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম পৌরসভা এলাকার চন্ডিপুর গ্রামে আটক মাজহারুল ইসলাম মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার থেকে ৪০ ইয়াবা, কান্ত মিয়ার থেকে ১২ ও সাজু আহমদ ওরফে রাজুর থেকে ১০ ইয়াবাসহ মোট ৬২ ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও মাদক ব্যবসা করে আসছেন। আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!