ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে বগি লাইনচ্যুত, টাকা ফেরত পাবেন যাত্রীরা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২০ মে ২০২৩
মৌলভীবাজারে বগি লাইনচ্যুত, টাকা ফেরত পাবেন যাত্রীরা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে বগি লাইনচ্যুতের ঘটনায় চারটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা।

শনিবার কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রুম্মান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারটি ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে নিয়ে যাওয়ার জন্য যাত্রীদের জানানো হয়েছে। যেখান থেকে যাত্রীরা টিকেট করেছেন সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন।

Advertisement

রুম্মান আহমদ আরো জানান, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনি এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি যাত্রা বাতিল হয়েছে। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে চলাচল করবে।

শনিবার ভোর ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনের ওপর গাছ উপড়ে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!