ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে এক পশলা স্বস্তির বৃষ্টি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ১৭ মে ২০২৩
মৌলভীবাজারে এক পশলা স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

স্বস্তির বৃষ্টিতে ভিজেছে মৌলভীবাজার। গত কয়েক দিনের দাবদাহের পর সকাল সাড়ে ৯টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। তবে জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। সারাদিন পুরো জেলায় বৃষ্টির আশা করছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল থেকে মৌলভীবাজার জেলা সদরে বৃষ্টিপাত শুরু হয়। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সিলেটসহ দেশের সব বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এদিকে মৌলভীবাজারে গত কয়েকদিন প্রখর রৌদ্রতাপের ফলে বয়ে যাচ্ছিলো অসহনীয় গরম। গরম থেকে রক্ষা পেতে মানুষের প্রার্থনা ছিলো বৃষ্টি। অবশেষে আজ দেখা মিলেছে এক পশলা স্বস্তির বৃষ্টির।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান জানান, সিলেটে আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন থেকে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল। তবে অনুভূত হয়েছে ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!