[ দেশজুড়ে ]
ছেড়ে গেছে ২ বউ, ফের বিয়ে করতে চাওয়ায় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার লাঠির আঘাতে নিহত হয়েছেন মানসিক প্রতিবন্ধী ছেলে জিয়া।
বুধবার রাত ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জিয়া পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
গ্রামবাসী জানান, মানসিক রোগী হওয়ায় জিয়াকে ছেড়ে চলে ছেড়ে চলে যায় দুই বউ। কিন্তু আবারো বিয়ে করার জন্য বায়না ধরেন জিয়া। সকালে এ নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান জিয়া। একপর্যায়ে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন জিয়া। পরে বাবা আবু তাহের ক্ষিপ্ত হয়ে জিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন জিয়া। এ সময় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান জিয়া।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি মো. আবুল হাসনাত খান।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!