সোমবার (২৯ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- পল, ছল, লাঠি, বাঁশের কঞ্চি, টেটা, রামদা ও চায়নিজ কুড়াল।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, উপজেলায় ছোট ছোট ব্যাপারে ঝগড়া শুরু হয়ে যায়। পরে তা মারামারি ও দাঙ্গায় রূপ নেয়। ঝগড়ায় যেন কোনো মানুষের প্রাণের ক্ষতি না ঘটে এজন্য জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে সরাইল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় সরাইল থানা এলাকা থেকে ৩১২টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
.png)
তিনি বলেন, জনস্বার্থে এই উদ্ধার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।