ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার-গুলিসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ১৮ মে ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার-গুলিসহ যুবক আটক
আটককৃত ইউসুফ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ইউসুফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সোয়া ৯টার দিকে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকার শহীদ মার্কেটের চতুর্থ তলার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইউসুফ জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শিহাবুর রহমান শিহাব বলেন, জেলা শহরে কালাইশ্রীপাড়া এলাকায় শহীদ মার্কেটের চতুর্থ তলার একটি বাসায় বিদেশি রিভলবারসহ এক যুবক অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে বুধবার রাত সোয়া ৯টার দিকে শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ ইউসুফকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!