রোববার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে, একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করেন র্যাব-১১ এর সিপিসি-৩ এর একদল সদস্য।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মবিল রিফাইন করে বিক্রি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন র্যাব-১১। পরে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় যৌথভাবে অভিযান পরিচালনা করে এলিট ফুডকে এক লাখ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।