সোমবার সকালে পুরানবাজার বড় মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নূর হোসেন।
জানা যায়, পুরানবাজার বড় মসজিদের সামনের দধিতে ওজনে কম দেওয়ায় আদি যুগল মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, একই অপরাধে সুনন্দা কেবিনকে ৪ হাজার টাকা ও মিনার টি হাউজকে মূল্যতালিকা না থাকায় ৪ হাজার টাকাসহ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ অভিযানে পুরানবাজার পুলিশ ফাঁড়ির এএসআই সনেট, ক্যাব সদস্য বিপ্লব সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।