ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২০ মে ২০২৩
চাঁদপুরে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মোহনা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান।

তিনি জানান, অভিযানে মেঘনা নদীতে ১ টি স্টিলবডি ট্রলার তল্লাশি করে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!