ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরের যুবক মাদকসহ চাঁদপুরে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪, ২০ মে ২০২৩
শরীয়তপুরের যুবক মাদকসহ চাঁদপুরে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ এনায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ মাসুদ পারভেজ সুমন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। একই সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন।

আটক সুমন পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর গোসাইরহাট থানার চরজসুরগাঁও গ্রামের মো. শহীদের ছেলে।

Advertisement

সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রেডিং টিম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক বাপন সেন।

অভিযানকালে মাদক বিক্রেতা মাসুদ পারভেজ সুমনকে একটি সাদা রঙের প্রাইভেটকার, ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!