রোববার দিনব্যাপী জেলার পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
দফতরটির রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৫ সহযোগিতা করে।
.png)
অভিযানে পুঠিয়ার এফবি ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মাহাবুর রহমানকে অবৈধ প্রক্রিয়ায় সরিষার তৈল উৎপাদন এবং সরিষার তেলের বোতলে মিথ্যা হালাল সার্টিফিকেট, ঘানি ভাঙা সরিষার মিথ্যা বিজ্ঞাপন ও অনুমোদনবিহীন বিএসটিআই এর লোগো ব্যবহার করায় ১৫ হাজার টাকা, একই উপজেলার বেলাল কেমিকেল ওয়ার্কসের স্বত্বাধিকারী বেলাল উদ্দিনকে অবৈধ প্রক্রিয়ায় মানুষ পশুপাখির ইউনানী ওষুধ উৎপাদন এবং যথাযথ মোড়কজাত বিধি না মানায় ১ লাখ টাকা এবং মেসার্স জেবি ক্যাবলসের স্বত্বাধিকারী মো. রাজন আলীকে অননুমোদিত ক্যাবসলস তৈরি, ক্যাবলসের প্যাকেটে ওজন, পরিমাপ ও মানের মিথ্যা বিজ্ঞাপন এবং ক্যাবলে ঘোষিত তামার পরিমাণ কম থাকায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের প্রতারিত করে আসছিলো। অভিযান চালিয়ে জরিমানা আদায় করে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।