ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রেনে মিলল মানুষের খণ্ডিত পা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৮ মে ২০২৩
ড্রেনে মিলল মানুষের খণ্ডিত পা
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা- ফাইল ফটো

ময়মনসিংহে ড্রেন থেকে মানুষের একটি গলিত খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে নগরীর পলিটেকনিক মসজিদ এলাকার একটি ড্রেন থেকে এ খণ্ডিত পা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি জানান, দুপুরে পলিটেকনিক মসজিদ এলাকার একটি ড্রেনের পানিতে মানুষের পচা-গলা খণ্ডিত একটি পা ভাসছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এটি অনেকদিন আগের খণ্ডিত পা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!