ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গায় পুকুর পাড়ে মিলল যুবকের লাশ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ২৭ মে ২০২৩
ভাঙ্গায় পুকুর পাড়ে মিলল যুবকের লাশ
ভাঙ্গা থানা- ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুর পাড় থেকে সাজ্জাতুল ইসলাম সাগর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে গ্রামের একটি পুকুরের পাড় থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মৃত সাজ্জাতুল ইসলাম সাগরের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা বাজারের জাটিয়া গ্রামে। তার পিতার নাম ইদ্রিস আলী।

জানা যায়, শনিবার দুপুরের পর থেকেই ঘটনাস্থলের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঐ যুবকের মৃতদেহ ঝুলতে দেখা যায়। এরপর বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। সন্ধ্যায় তার লাশ নামানোর পরে প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে একটি ভোটার আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।

Advertisement

ভাঙ্গা থানার এসআই তাহসিন জানান, ময়মনসিংহ থেকে ভাঙ্গায় এসে ঐ যুবকের কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!