ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২৮ মে ২০২৩
চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে ৩৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার দুপুরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালনকালে এসআই আঙ্গুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি বাস টাকাগুলো উদ্ধার করে। আটককৃত আমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কিসামত তবকপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আলমগীর রহমান জানান, প্রতিদিনের মতো রোববারও পুলিশের একটি দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালন করছিল। দুপুরের দিকে কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি বাস তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় আসলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় বাসের লাগেজ বক্সে একটি চালের বস্তা থেকে ৩৬টি এক হাজার ও চারটি পাঁচশত টাকার নোটসহ মোট ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে টাকার বস্তার মালিক মমিনুল ইসলাম নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। উপযুক্ত প্রমাণ পেলে তাকে টাকাসহ ছেড়ে দেওয়া হবে, অথবা তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Advertisement

টাকার মালিক আটক যুবক মমিনুল ইসলাম জানায়, তার মামা একজন প্রথম শ্রেণির ঠিকাদার। টাকা গুলো মূলত তারই। তিনিই তাকে টাকা নিয়ে ঢাকায় পাঠাচ্ছিলেন ঠিকাদারের কাজের জন্য কিছু মালামাল ক্রয়ের করতে।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানিয়েছেন- টাকাগুলো তার মামার। তার মামা একজন ঠিকাদার। এজন্য কিছু জিনিস কেনার জন্য টাকাগুলো সাবধানে এভাবে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এরপরও সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!