ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ২৬ মে ২০২৩
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুহুল আমিন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুহুল আমিন ঐ এলাকার মো. কামরুল হোসেনের ছেলে। 

জানা যায়, রুহুল আমিন দুপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। রুহুল আমিনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

Advertisement

সিংড়া থানার এসআই মো. কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!