ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২৬ মে ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎপৃষ্টে হয়ে হয়ে জান্নাতি নামে এক মাদরাসা ছাত্রী মারা গেছে। সে ঐ এলাকার আবু তাহের মিয়ার মেয়ে।

শুক্রবার সকালে উপজেলার চরাঞ্চলের মধ্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম।

Advertisement

মৃতের বড় বোন রাশিদা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় বিদ্যুতের একটি তার ঘরের ওপর পড়ে। তখন বিদ্যুৎ না থাকায় পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরদিন শুক্রবার সকালে জান্নাতি খেলা করার কথা বলে ঘরে ঢুকে আর বাইরে আসেনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘরে ঢুকে জান্নাতির মরদেহ দেখতে পান।

এসআই মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!