বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ জানান, কৃষি জমিতে পানি দেওয়ার জন্য গভীর নলকূপের মোটরের সুইচ চালু করতে গিয়ে শাহজাহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মোটরের সঙ্গে কোনো কারণে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাঠের কৃষকরা পানির জন্য নলকূপের পাশে এসে এ ঘটনা দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
.png)
দেবিদ্বার থানার ওসি খাদেমুল বাহার বিন আবেদ বলেন, ধানের জমিতে সেচের জন্য সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া নামে এক কৃষক মারা গেছেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।