ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত গৃহবধূকে বাঁচাতে ঝাড়ফুঁক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২৩ মে ২০২৩
মৃত গৃহবধূকে বাঁচাতে ঝাড়ফুঁক
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে সাপের ছোবলে মারা যাওয়া এক গৃহবধূকে বাঁচাতে কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। যদিও ডাক্তার ঐ গৃহবধূকে বিকেলে মৃত ঘোষণা করেছেন।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির গোয়াল ঘরের পাশে ঐ গৃহবধূকে সাপে ছোবল মারে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে হিরামতি গ্রামের বাবুল সিংহের স্ত্রী ঝর্ণা সিংহা নিজ বাড়ির গোয়াল ঘরের পেছনে কচু কাটতে যান। এ সময় তার ডান হাতে বিষধর সাপ ছোবল মারে। পরে পরিবারের লোকজনকে জানালে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এদিকে, হাসপাতাল থেকে ঝর্ণাকে মৃত ঘোষণা দিয়ে পরিবারের কাছ হস্তান্তর করলেও পরিবারের সদস্যরা ঝর্ণার শরীর গরম থাকার কারণে কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দেন। পরে কবিরাজও তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টার দিকে নিহতের ননদ শিবলী সিনহার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঝর্ণা শরীর এখনো গরম আছে। সে মারা যায়নি আমরা অন্যান্য কবিরাজকে খবর দিয়েছি তারা ঝাড়ফুঁক দিলে সে সুস্থ হয়ে উঠবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কমলগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!