ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় প্রাইভেটকার-অটোর সংঘর্ষ, আহত ৭

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ১৪ মে ২০২৩
বগুড়ায় প্রাইভেটকার-অটোর সংঘর্ষ, আহত ৭
দুর্ঘটনার শিকার একজনকে শজিমেক হাসপাতালে  চিকিৎসা দেয়া হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর।

রোববার সকাল সাড়ে ৯ টার দিক ঐ উপজেলার বড়দর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন বগুড়া সদরের বড়কুমিড়া এলাকার বাসিন্দা ৬০ বছরের জহুরুল, ২৮ বছরের রুপা বেগম ও চার বছরের শিশু রাহীম। 

Advertisement

আরো পড়ুন >>> ৯ ঘণ্টা পর চুরি হওয়া ৭ মাসের শিশু নিহাত উদ্ধার

কাহালু থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ সকালে একটি অটোর সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটো ও প্রাইভেটকারের সাতজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটো ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, দুর্ঘটনার শিকার হয়ে আহত অবস্থায় সাতজনকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর গুরুতর আহত তিনজন চিকিৎসাধীন। গুরুতর আহতরা অটোর যাত্রী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!