মঙ্গলবার বিকেলে বগুড়ার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার তারিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকবর শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলাই কেকারপাড়ার বাসিন্দা। খালাসপ্রাপ্তরা হলেন- আকবরের ছেলে আনোয়ার হোসেন, এনামুল ও আকবরের প্রথম স্ত্রী আম্বিয়া খাতুন।
নিহত গৃহবধূর হাসিনা বিবি। তিনি একই শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। হাসিনা বিবি আকবরের তৃতীয় স্ত্রী ছিলেন।
.png)
জানা যায়, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে হাসিনা বিবিকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। পরের দিন নিহতের ভাই লোকমান আলী নওফেল হাসিনা বিবির শরীরে আঘাতের চিহ্ন দেখে বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর আগে, ২০০৭ সালে হাসিনা বিবিকে বিয়ে করেন আকবর। তিনি আকবরের তৃতীয় স্ত্রী ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য মাঝে মধ্যেই তাকে মারধর করতেন আকবর। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আশেকুর রহমান সুজন জানান, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।