ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ২ মে ২০২৩
কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমান করা হয়।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ২ আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জামাল, ইলিয়াস, নয়ন, কামাল মিঠুন ও জাকির হোসেন। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক রয়েছেন।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালে ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!