ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১৯ এপ্রিল ২০২৩
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
ফাইল ছবি

কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

ট্রেন লাইনচ্যুত হলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আরেক ইঞ্জিন আসার পর কর্ণফুলী বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যস্থলে রওনা হবে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে।

Advertisement

কর্ণফুলীর টিকিট কাউন্টারের ইনচার্জ কুমিল্লা স্টেশন থেকে সটকে পড়লে আমি লোকজন দিয়ে তাকে ডেকে এনেছি। কুমিল্লা স্টেশনে মাইকিং করা হয়েছে। যেসব যাত্রী টিকিট কেটেছিলেন। তাদের টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যাত্রীদের। রোজার দিনে মানুষের যেন কষ্ট না হয়, তাই যাত্রীদের টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। 

রেলওয়ে বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীদের কারো কোনো ক্ষতি হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!