ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় বৃষ্টির জন্য নামাজ, মাঠজুড়ে অশ্রুভেজা কান্না

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১৮ এপ্রিল ২০২৩
কুমিল্লায় বৃষ্টির জন্য নামাজ, মাঠজুড়ে অশ্রুভেজা কান্না
কান্না করছেন মুসল্লিরা -ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র দাবদাহে জ্বলছে দেশ। তাই রহমতের বৃষ্টির জন্য কুমিল্লায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী। 

মঙ্গলবার সকাল দশটার দিকে নগরীর রেইসকোর্স এলাকার একটি মাঠে ওই সালাতের আয়োজন করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ছামসুল ইসলাম জ্বিলানী।

জানা গেছে, ওই বিশেষ নামাজে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের কয়েকশ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে মানবকূল ও প্রাণিকুলের জন্য দাবদাহ কমিয়ে রহমতের বৃষ্টি কামনা করেন তারা। মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনাসহ কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। তাদের কান্নায় মাঠজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুফতি ছামসুল ইসলাম জ্বিলানী বলেন, পৃথিবীতে দাবদাহ ও অনাবৃষ্টির অন্যতম কারণ দুনিয়ার জমিনে পাপাচার বৃদ্ধি পাওয়া। যাকাত প্রদানে অনীহা ও পরিপূর্ণ ও সঠিকভাবে যাকাত না দেওয়া। রাসুল্লাহ (সা.) এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষ যখন যাকাত দিতে অনীহা প্রকাশ করে, যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নামা বন্ধ হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!