মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম ও তার স্ত্রী চম্পা খাতুন।
.png)
জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদাকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শহিদুল ও সতিন চম্পা। এ সময় মাজেদার আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর তাকে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে এই মামলায় গত ৭ মার্চ শহিদুল ও চম্পাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।
ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শহিদুল ও তার প্রথম স্ত্রী চম্পা রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সোমবার রাতে সদর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়েছে।