ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় দুই রাতে ২ খুন 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ১১ মে ২০২৩
বগুড়ায় দুই রাতে ২ খুন 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় দুই রাতের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মঙ্গলবার একজন ও বুধবার রাতে আরেকজনকে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদরের নামুজা শাহপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ৫০ বছরের রাজ্জাক একই এলাকার বাসিন্দা।  

বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত) আব্দুর রউফ বলেন, রাতে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। বাড়ির সামনেই হামলার স্বীকার হন তিনি। ওই সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

Advertisement

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পূর্বশক্রতার জেরে নাহিদ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

জানা যায়, শহরের মালগ্রাম এলাকার তালতলা মোড়ে হামলা চালিয়ে নাহিদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ৩০ বছরের নাহিদ মালগ্রাম উত্তরপাড়া ডাবতলা মোড় এলাকার ঝণ্টু শেখের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!