ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় আকবরিয়া হোটেলকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২৬ এপ্রিল ২০২৩
বগুড়ায় আকবরিয়া হোটেলকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ঐতিহ্যবাহী দই-মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান আকবরিয়া গ্রান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাসি মিষ্টি, মাখন, মেয়াদহীন রসমালাই বিক্রি ও সংরক্ষণ, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশসহ নোংরা ফ্রিজিং ব্যবস্থার অপরাধে এ জরিমানা করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে শহরের থানা মোড় এলাকায় আকবরিয়া গ্রান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে (জামান ক্যাফে) এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!