বুধবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ের আউটলেটকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, চট্টগ্রামে ঈদের বাজারে কয়েক লাখ পাঞ্জাবির চাহিদা রয়েছে। এর মধ্যে ইন্ডিয়ান পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। চট্টগ্রামে ১৭টি আউটলেট রয়েছে রাজস্থানের। বুধবার দুপুরে প্রবর্তক মোড়ের আউটলেটে গিয়ে দেখা যায়- সেখানে অল্প সংখ্যক পাঞ্জাবি ইন্ডিয়ান। তবে সেগুলোর কোনোটিই আমদানি করেনি প্রতিষ্ঠানটি। দেখাতে পারেনি কোনো এলসি বা কাস্টমসের ছাড়পত্র।
.png)
যমুনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঞ্জাবিগুলো আমদানি করেন বলে জানান তারা। কিন্তু যমুনা ট্রেডার্সের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়- সব ভ্যাট ট্যাক্স পরিশোধের পর পাঞ্জাবির মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। আর সেই পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে সাত কিংবা আট হাজার টাকায়। এমনকি কোনোটি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ঐ আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অভিযানে দেশি পাঞ্জাবি ‘মেইড ইন ইন্ডিয়া’ লিখে বিক্রি করায় আফমি প্লাজার দ্বিতীয় তলার সারতাজ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।