মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া ও সল্লা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার চিপস তৈরি করায় সাদেক বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মম ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)