ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৩ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১৩ এপ্রিল ২০২৩
হবিগঞ্জে ৩ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ র‌্যাবের একটি টিম।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযানকালে জিলাপিতে রং মিশ্রণ, কার্টনে ওজনে বেশি থাকা ও পোড়া তেল ব্যবহারসহ নানা অভিযোগে সন্তোষ মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, মায়া উজান ভাটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং খোয়াই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে রং মিশ্রিত জিলাপি ধ্বংস ও বেশ কয়েকটি রেস্টুরেন্টকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!