বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে আয়েশা আবেদ কসমেটিকসকে ১৫ হাজার, ইভা ফ্যাশন অ্যান্ড কালেকশনকে ৫ হাজার ও সাজ কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
আসাদুজ্জামান রুমেল জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অবৈধ ও নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।