ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পাঁচ লাখ টাকার মাদকসহ গ্রেফতার দুই

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ১৩ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে পাঁচ লাখ টাকার মাদকসহ গ্রেফতার দুই
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পৌরসভার দাশড়া এলাকার মো. আবিদ খান ও মালঞ্চ গ্রামের মো. চঞ্চল মাহমুদ।

Advertisement

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মানিকগঞ্জের সদর উপজেলায় পৌরসভার চর হিজুলী এলাকার আমবালা কোল্ডস্টোরের সামনে থেকে হেরোইনসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।’

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি করে আসছিলো। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!